স্টাফ রিপোর্টার : ৩টি কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রবিবার এ তথ্য জানা যায়। বিস্তারিত নিচে-
এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড : আগামী ২১ নভেম্বর বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
এস.এস স্টিল লিমিটেড : আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড : আগামী ২৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২০, ২০২২ , ৭:০৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।