সকল মেনু

২ প্রতিষ্ঠানের ১ কোটি টাকা পরিশোধ করেনি এমবি ফার্মা

স্টাফ রিপোর্টার: শ্রমিক কল্যাণ তহবিল (ডব্লিউপিএফ) ও ডব্লিউডব্লিউএফের ১ কোটি টাকার বেশি পাওনা রয়েছে ওষুধ ও রসায়ন খাতের প্রষ্ঠিান এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে।

ডব্লিউপিএফ ও ডব্লিউডব্লিউএফের পাওনা এ অর্থ  (৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে)  সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের  পরবর্তী নয় মাসের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে জরিমানা গুনতে হতে পারে কোম্পানিটিকে।

এমবি ফার্মাসিউটিক্যালস-এর নিরীক্ষক ওয়াহাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডিএসইর মাধ্যমে সোমবার (৫ ডিসেম্বর/২০২২) এ তথ্য জানিয়েছে।

এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে তহবিল দুটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছর পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৬৭৬ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে আগের হিসাব বছর বাবদ রয়েছে ৯৯ লাখ ৪৮ হাজার ৮২৬ টাকা। তবে, ওই বছর তহবিল দুটিতে ১১ লাখ ৪৪ হাজার ৯৮৮ টাকা পরিশোধ করেছে কোম্পানিটি।

নিয়মানুযায়ী, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের পরবর্তী নয় মাসের মধ্যে তহবিল দুটিতে  বর্তমানের পাওনা টাকা  পরিশোধ করতে হবে। অন্যথায়, জরিমানার আওতায় আসতে পারে এমবি ফার্মা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top