স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ পাঠানো এ ৬ কোম্পানির মধ্যে রয়েছে- ফার্মা এইডস, বসুন্ধরা পেপার মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ. কপারটেক ইন্ডাস্ট্রিজ ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সময়ে ফার্মা এইডস ৫০ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস ১০ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ২.৫ (আড়াই) শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আর, কপারটেক ইন্ডাস্ট্রিজ নগদ ৪ ও স্টক ৪ মিলে ৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস নগদ ১১ ও স্টক ২ মিলে ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ঘোষিত লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে এ ৬ কোম্পানি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।