প্রকাশ : মার্চ ১৫, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে লেনদেনের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পবিত্র মাহে রমজান উপলক্ষে লেনদেনের সময় নিয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
বুধবার (১৫ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রমজানে শেয়ারবাজারে লেনদেনের সময় নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) অথবা রোববার এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর প্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেনের সময় নিয়েও নতুন সিদ্ধান্ত নেবে বিএসইসি।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৫, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।