প্রকাশ : জুন ৭, ২০২৩ , ৬:৫১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে।
বুধবার (৭ জুন) দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সিএসই সূত্রে জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৪ জুন সিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সিএসইতে গত ১৪ মে কোম্পানির শেয়ার দর ছিল ৬৯.২০ টাকা। আর ৬ জুন কোম্পানির শেয়ার দর ১১৫ টাকায় উন্নীত হয়। এভাবে কোম্পানির শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ৭, ২০২৩ , ৬:৫১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।