সকল মেনু

ন্যাশনাল পলিমারের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ২৮ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭১ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top