সকল মেনু

ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের কাজ পেল মীর আখতার

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের সরকারি কাজ পেয়েছে। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে যৌথভাবে কোম্পানিটি ৮২ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ৯০০ টাকার কাজ করবে। ৩২ মাস মেয়াদী এ প্রকল্পের জন্য গত ১৪ মে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিংয়ের (প্যাকেজ-৩, লট-৪) পূর্ত কাজ প্রকল্পের আওতায় ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং করা হবে। সম্প্রতি দরপত্র দাখিল করে এ প্রকল্পের কাজ পেয়েছে মীর আখতার হোসেন লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top