সকল মেনু

দুই কোম্পানির সভা বেলা ৩টায়

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পর্ষদ সভা রবিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২০ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স: কোম্পানিটির সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৮৩ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪২ টাকা ৭০ পয়সা।

২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৮ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭১ কোটি ৭৯ লাখ টাকা।কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top