রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা কমেছে ৩ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা।
২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৫ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।