প্রকাশ : সেপ্টেম্বর ১২, ২০২৪ , ১১:৪২ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭০ টাকা ৫০ পয়সা। আর ১১ সেপ্টেম্বর শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭৭ টাকা ৩০ পয়সা বা ৬৫ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১২, ২০২৪ , ১১:৪২ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।