সকল মেনু

সি অ্যান্ড এ টেক্সটাইলের সভা স্থগিত

সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভা স্থগিত করেছে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top