প্রকাশ : ডিসেম্বর ২২, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ
শেয়ার করুন-
মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুল্লি রিডেম্বল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি লোন পরিশোধ করবে। কোম্পানির বিনিয়োগকারী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে।
কোম্পানিটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় হাইব্রিড প্লাটফর্মে এবং ১৪ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২২, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।