প্রকাশ : মার্চ ৬, ২০২৫ , ৩:০৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার, ৫ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ৪ টাকা ৯৭ পয়সা ইপিএস হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৬ মে ডিজিটাল প্লাটফর্মে এবং ০৭ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ৬, ২০২৫ , ৩:০৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।