সকল মেনু

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুইটি হলো- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ও বিডি ল্যাম্পস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি: আগামী ২৪ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিডি ল্যাম্পস লিমিটেড: আগামী ২২ এপ্রিল বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top