সকল মেনু

বিডি ল্যাম্পস লোকসান থেকে মুনাফায়

বিডি ল্যাম্পস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি লোকসান করেছে। মঙ্গলবার, ২২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা এবং গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১২ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ২৪ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top