সকল মেনু

প্রাইম ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রোববার, ২৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৫ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ৪৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৭৯ পয়সা।

আগামী ১৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top