পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা এবং যা আগের বছর একই সময় ছিল ৬৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় তথা ইপিএস কমেছে ২ পয়সা। এদিকে ২০২৫ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৭ পয়সা। যা ২০২৪ সালের ৩১ মার্চে ছিল ২২ টাকা ২৪ পয়সা। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৩৫ পয়সা এবং যা আগের বছর একই সময় ৫৩ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৯১ পয়সা।
আগামী ৩০ জুলাই বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৮ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।