সকল মেনু

ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৩৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার, ২১ মে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ লভ্যাংশ (১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং ১৭ দশমিক ৫ শতাংশ বোনাস) অনুমোদন করেন।

বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী। পরিচালকদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মোঃ শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ এজিএম এ অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারীরা এজিএম অংশ নেন। এজিএম এ উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে অনুমোদিত হয়।

সভায় শেয়ারধারীরা ২০২৪ সালে ব্যাংকের আর্থিক সাফল্য এবং প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালুর জন্য পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রশংসা করেন। বৈশ্বিক আর্থিক খাতে অনিশ্চয়তা এবং দেশে অস্থিতিশীলতার মাঝেও ঘোষিত লভ্যাংশ এবং ব্যাংকের কৌশলগত উদ্যোগের প্রশংসা করেন অংশগ্রহণকারী শেয়ারধারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top