সকল মেনু

ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার, ২৭ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ২৩ পয়সা এবং যা আগের বছরে ছিলো ১০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ০১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top