প্রকাশ : মে ২৯, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ
শেয়ার করুন-
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করার ঘোষণা দিয়েছে। বুধবার, ২৮ মে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা এবং গত বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪ পয়সা। ২০২৪ সালের শেষের দিকে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ১৭ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৯, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।