পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এম.এল ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে,পূরবী জেনারেলের ক্রেডিট রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ দেয়া হয়েছে। এই রেটিং নির্ণয় করা হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২ আগস্ট, ২০২৫ পর্যন্ত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে।
অন্যদিকে, এম.এল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রাখা হয়েছে। এটি নির্ণয় করা হয়েছে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৪, ২০২৫ , ২:০২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।