প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ১০:০৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ব্যাগ কেনার সিদ্ধান্ত নিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। বুধবার, ২৪ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজের গত ৯ জুলাইয়ের চিঠির আলোকে বিসিআইসি জানিয়েছে, ডিপিএমের মাধ্যমে বিসিআইসির মোট চাহিদার ৫০ শতাংশ ব্যাগ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
মিরাকল ইন্ডাস্ট্রিজ নির্দিষ্ট সময়ে ব্যাগ সরবরাহে ব্যর্থ হলে বিসিআইসি বিকল্প উৎস থেকে ব্যাগ কিনতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিসিআইসির এ অনুমোদন মিরাকল ইন্ডাস্ট্রিজের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, সরকারি বড় প্রতিষ্ঠানে নিয়মিত ব্যাগ সরবরাহের সুযোগ কোম্পানির আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ১০:০৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।