সকল মেনু

লংকাবাংলা ফাইন্যান্স উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুল মঈন শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি তার স্ত্রীকে শেয়ার উপহার হিসেবে দিয়েছেন।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুল মঈন তার স্ত্রী ইফফাত হককে কোম্পানিটির ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন। ইফফাত হক কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

গত ২১ অক্টোবর মোহাম্মদ আবদুল মঈন তার স্ত্রীকে শেয়ার উপহার দেবেন বলে ঘোষণা দেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে বলে জানান আব্দুল মঈন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top