প্রকাশ : জুন ১৫, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে সোমবার, ১৫ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ হিসাববর্ষের জন্য পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান নাইমা সুলতানা এফসিএ, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ উপস্থিত ছিলেন।আরও পড়ুন
কোম্পানি সচিব মাহামুদুল হাসান এফসিএস সভা পরিচালনা করেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৫, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।