সকল মেনু

ইউনাইটেড ইন্স্যুরেন্সের নতুন সিইও সেহাব উল্লাহ আল-মানজুর

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির (সিইও) হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, এসিআইআই। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর অনুমোদন সাপেক্ষে তিনি এই পদে স্থলাভিষিক্ত হন।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশান সেন্টার পয়েন্টে অবস্থিত ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বীমা খাতে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুরের।

১৯৮৯ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার এই গৌরবময় পেশাজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্ডাররাইটিং (Underwriting), ক্লেইমস (Claims), রিইন্স্যুরেন্স (Reinsurance) এবং অন্যান্য বীমা পণ্যের টেকনিক্যাল ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা ও সুনামের স্বাক্ষর রেখেছেন।

দেশের বীমা শিল্পের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি রিস্ক ম্যানেজমেন্ট (ঝুঁকি ব্যবস্থাপনা) থেকে শুরু করে স্থানীয় বীমা বাজারে বিশ্বায়নের প্রভাব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশ নিয়েছেন। একই সাথে সমসাময়িক বিভিন্ন জটিল বিষয়, যেমন— মানি ইন্স্যুরেন্স ও অ্যান্টি-মানি লন্ডারিং (Anti-Money Laundering) কার্যক্রম পরিচালনায় তার বিশেষ অবদান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top