সকল মেনু

তিন কোম্পানির সভার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সিএসই ও ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানিগুলো হলো: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, রহিমা ফুড কর্পোরশন লিমিটেড ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড: সভা ১৫ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

রহিমা ফুড কর্পোরশন লিমিটেড: আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: সভা ১২ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ২৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top