স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির সভা ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা ২০ নভেম্বর বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৩ , ১২:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।