প্রকাশ : নভেম্বর ২৬, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: এসিআই লিমিটেড ৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে। কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যু করা হবে।
রোববার, ২৬ নভেম্বর অনুষ্ঠিত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৬, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।