প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৪ , ১:১৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। বুধবার, ২৪ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।
এছাড়াও, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৪ , ১:১৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।