সকল মেনু

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের নাম সংশোধনের সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির নাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোড এসকেআইসিএলের পরিবর্তে এসআইপিএলসি রাখা হবে।

আগামী ৩০ মে ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top