পুঁজিবাজারে তালিকাভূক্ত ২ কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। ডিএসই সূত্রে জানা তথ্য নিচে-
নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। যা উক্ত দিনের বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ এজিএমের সময় পরিবর্তন করা হয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিবিএস কেবলস পিএলসি:কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। যা আলোচ্য দিনের সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ এজিএমের সময় পরিবর্তন করা হয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ নগদ ঘোষণা করেছে।
শেয়ার করুন-
আপডেট : নভেম্বর ২২, ২০২৪ , ১১:৫৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।