প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২৪ , ৩:০০ অপরাহ্ণ
শেয়ার করুন-
রবি আজিয়াটা পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে এবি ব্যাংক পিএলসি। বুধবার, ১৮ ডিসেম্বর এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যাকজেনটেক।
জানা গেছে, এই চুক্তির আওতায় এবি ব্যাংক ডেটা সেন্টার পরিচালনার জন্য ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে। অ্যাকজেনটেক ব্যাংকটিকে ডেটা সংরক্ষণে সহায়তা প্রদান করবে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান এবং অ্যাকজেনটেক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এসময় এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং অ্যাকজেনটেক পিএলসি-এর পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২৪ , ৩:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।