বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা এবং যা আগের বছর ৭ টাকা ৫৮ পয়সা লোকসান ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ ফেব্রুয়ারী।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৩০, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।