পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে: বিকন ফার্মা, রহিমা ফুড ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
এসব কোম্পানির মধ্যে বিকন ফার্মা ও রহিমা ফুডকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর বিবিএসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৮:০১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।