জনতা ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ (৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে এবং লভ্যাংশ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩১ পয়সা এবং যা আগের বছরের ১ টাকা ২৪ পয়সার চেয়ে বেশি। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৯৬ পয়সা ছিল।
অন্যদিকে, ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৮ শতাংশ কমে ২৭ পয়সা হয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য বেড়ে ১৫ টাকা ২৩ পয়সা দাঁড়িয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৬, ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।