জনতা ইন্স্যুরেন্সের ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৫ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭ পয়সা এবং গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩৮ পয়সা। হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি কনসুলেটেড নগদ অর্থের প্রবাহ ছিল ৫০ পয়সা এবং যা আগের বছর ৬৩ পয়সা ছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৩ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৬, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।