পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার, ২৫ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড: কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তবে লভ্যাংশ ঘোষণার পাশাপাশি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) বড় ধরনের পতন হয়েছে।
আলোচ্য সমাপ্ত বছরে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস দাঁড়িয়েছে মাত্র ১ টাকা ২৯ পয়সা এবং যা গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফায় বড় ধস নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৪২ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৭৬ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৪৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৯১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৫ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ২৭ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ১৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৫ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।