ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড (UNITEDFIN) শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। কোম্পানিটি জানিয়েছে ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ মার্চ তারিখের একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) প্রদান করেছে।
তবে এই অনুমোদনের সঙ্গে কিছু শর্তও যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
কোম্পানিটি আরো জানিয়েছে, এই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে তারা শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।