সকল মেনু

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিগুলো হলো: লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড: আগামী ৮ এপ্রিল, বিকাল ৩টা ৪৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top