ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৩ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়
ব্যাংক সূত্রে জানা গেছে, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা। ফলে বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
এদিকে, আলোচিত প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১১ টাকা ৬১ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৩৬ পয়সা। অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।
শেয়ার করুন-
আপডেট : মে ১৩, ২০২৬ , ৯:৩৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।