সকল মেনু

ইউনিয়ন ক্যাপিটালের লোকসান আরও বেড়ে ১২ টাকা

ইউনিয়ন ক্যাপিটাল পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। মঙ্গলবার, ১৯ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ০২ টাকা ৪৬ পয়সা পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১১ টাকা ৯৯ পয়সা পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটিট শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৬৫ টাকা ৪৯ পয়সা।

আগামী ২৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top