পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনার জন্য প্রদেয় মার্জিন ঋণের সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে মার্জিন ঋণের ক্ষেত্রে এই বিধিমালা অনুসরণ করতে হবে।
ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রে পি/ই রেশিওর পরিবর্তে পি/বি রেশিও’র ভিত্তিতে মার্জিন দেওয়ার প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। সংশোধিত বিধিমালা অনুসারে কেবল জীবন বীমা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে পি/বি রেশিও প্রযোজ্য হবে।
বিধি অনুসারে, গ্রাহকের ইক্যুইটি মার্জিন অর্থায়নের ৫০ শতাংশের নিচে নেমে এলে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান গ্রাহকের কাছে প্রযোজ্য মার্জিন জমা দিতে বলবে, গ্রাহক তা না করলে বা করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান আংশিক সিকিউরিটিজ বিক্রি করে ইক্যুইটি মার্জিন অর্থায়নের ৫০ শতাংশে উন্নীত করবে।
অন্যদিকে, গ্রাহকের ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নেমে এলে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান কোনো নোটিস না দিয়েই প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ বিক্রি করে মার্জিন সমন্বয় করতে পারবে। তবে আবশ্যিক বিক্রয় আদেশ দেওয়ার পরও যদি সেটি তাৎক্ষণিক কার্যকর না হয় বা বিলম্বে কার্যকর হয়, সেক্ষেত্রে অদ্ভুত ক্ষতির দায় প্রতিষ্ঠানের উপর বর্তাবে না।
নিচে সংশোধিত বিধিমালার প্রধান বিষয়গুলো উল্লেখ করা হল-
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।