প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২২ , ৩:৫০ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ ডিসেম্বর/২০২২) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর ১০ পয়সা বা ১ শতাংশ কমেছে। আর, সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২ বার হাত বদলের মাধ্যমে ৬৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- রেনউইক যজ্ঞেশ্বর। বুধবার শেয়ারটির দর কমেছে ৯ টাকা ৭০ পয়সা বা ১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৬৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস। এদিন কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৩০ পয়সা বা ১ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৬২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দর পতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিবরা ইনফিউশন, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বীচ হ্যাচারি ও সাভার রিফ্র্যাক্ট্ররিজ লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২২ , ৩:৫০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।