প্রকাশ : ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ৫:২৬ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
আলহাজ মোহাম্মদ সাঈদ খোকন ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন আলহাজ মো. ইসমাইল নওয়াব।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হন তাঁরা। মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।
আলহাজ মো. ইসমাইল নওয়াব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের উদ্যোক্তা পরিচালক। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য। বিজ্ঞপ্তি।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ৫:২৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।