আপডেট : মে ৬, ২০২৩ , ৬:৪৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এতে শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা লভ্যাংশ পাবেন।
রূপালী ইন্স্যুরেন্সের রোববারের (৩০ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২১ টাকা ৩৯ পয়সা। আগের বছর যা ২১ টাকা ৯২ পয়সায় ছিল।
আগামী ৩১ জুলাই-২০২৩, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৬ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
শেয়ার করুন-
আপডেট : মে ৬, ২০২৩ , ৬:৪৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।