সকল মেনু

ইন্টারন্যাশনাল লিজিং লভ্যাংশ দেবে না

স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সোমবার, ৫ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা এবং আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ৯ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৬২ টাকা ২৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top