স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে নতুন বন্ড হিসাবে এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন বৃহস্পতিবার (১৫ জুন) শুরু হয়েছে। বন্ডটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হবে ‘ABBLBIND’। ডিএসই স্ক্রিপ কোড- ২৬০১৩। বন্ডটি করপোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেন শুরু করেছে।
বন্ডটির নাম এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ইস্যুয়ার এবি ব্যাংক লিমিটেড। বন্ডটির ইস্যু প্রতি মূল্য ১ হাজার টাকা। প্রতি বন্ডের ফেসভ্যালু ১ হাজার টাকা ও মার্কেট লট ১টি। বন্ডটির কোনো মেয়াদ নেই। বন্ডটির মুনাফা ৬ থেকে ১০ শতাংশ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)