Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারবাজার ৪ দিন পর উত্থানে

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৪ দিন পর উত্থানে ফিরেছে। এ দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ গতকালের চেয়ে অনেকটাই কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ১৫ জুন ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি শেয়ারের।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)