শাহীনুর ইসলাম: ‘আইপিও (প্রাথমিক গণ প্রস্তাব) স্টক মার্কেটের বেজলাইন, মার্কেটকে বড় করে। আইপিও নিয়ে আসলে মার্কেট ভাইব্রান্ড হয়। মার্কেটে গত বছরে ৬টি আইপিও আসে, তার মধ্যে চারটি ফাইন্যান্স ইন্সটিটিউশনের। এসব টাকা প্রতিষ্ঠানগুলো ক্যাপিটাল মার্কেটেই ইনভেস্টমেন্ট করেছে’ বলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক রিয়াদ মতিন।
বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (এসবিজেএ) সঙ্গে সোমবার বিকালে বিএমবিএর কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পুঁজিবাজার বিটের সাংবাদিক সংগঠনের সভাপতি সাংবাদিক এ এস এম হাসিব হাসান।
মার্চেন্ট ব্যাংক বিএসএমএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মতিন বলেন, ‘বাংলাদেশের মার্কেটের জন্য বন্ড মার্কেট ভালো। পারপেচ্যুয়াল বন্ড বাজারে যাত্রা শুরু করেছে, তবে এই সময়ে বন্ডের বাজার কতোটা প্রস্তুত তা নিয়ে ভাবতে হবে।’
‘পারপেচ্যুয়াল বন্ড এক ব্যাংক দিচ্ছে, অন্য ব্যাংক কিনছে। এখানে একজনের পণ্য আরেক প্রতিষ্ঠান কিনছে। এখানে কিন্তু ফ্রেশমানি ঢুকছে না। আরেকটু স্টাডি করে সময় নিয়ে আনা দরকার ছিল। বন্ড মার্কেটের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল তা আমরা দেখতে পারলাম না। ’
তিনি বলেন, ‘এখন বন্ডের আন্ডার রাইটার নিয়ে অনেকে ভীত। যারা বন্ডের আন্ডার রাইটার নিলেন, নেয়ার পরে এক্সিট পয়েন্ট নিয়েই তারা ভীত।’
‘কারণ আমাদের সেই ফ্যাসিলিটি নেই। আমাদের ফ্যাসিলিটি দিতে হবে, তবেই প্রত্যেকে আন্ডার রাইটার হতে চাইবে। তবে আইপিওর ক্ষেত্রে তা হয়না। অভারটুয়েন্টি টাইমস সাবসক্রাইব হয়, এখানে সেই চাপ থাকে না।’
‘ক্যাপিটাল মার্কেটের ট্রেন্ড হচ্ছে এখন ইকুইটি ট্রেডিং, শেয়ার কিনব- শেয়ার বেচব। এই হচ্ছে ক্যাপিটাল মার্কেট; অথচ এটা হওয়ার কথা নয়। এই কনসেপ্ট থেকে বেরিয়ে না আসতে পারলে মার্কেট বড় হবে না।’
‘কমোডিটি মার্কেট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মার্কেট, তার মূল্যায়ন হচ্ছে না, বলেন তিনি।
আইপিওতেও এখন আমরা কাজ করতে ভয় পাই। কেন, তা আপনাদের জানা দরকার। প্রত্যেক আইপিওতে আমাদের লিখিত দিতে হয়। এখানে আমরা চাকরি করি। এমনভাবে লিখিত দিতে হয়, সকল দায় আমাদের নিতে হবে। কোন কারণে সমস্যা দেখা দিলে বড় অঙ্কোর জরিমানা দিতে হয়। অন্যদিকে সম্মান হারানোর বড় ভয় কাজ করে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)