Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সি অ্যান্ড এ টেক্সটাইল এজিএমের অনুমতি পেয়েছে

প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২৩ , ৪:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২১, ২০২৩, ৪:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: উচ্চ আদালত থেকে স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল। কোম্পানিটি ২০১৭ থেকে ২০২২ সাল পরযন্ত গত ৫ বছরের এজিএম করবে।

ডিএসই সূত্রে জানা যায়, আদালতের নির্দেশের ৮ সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে এজিএমের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করতে হবে। স্থগিত এজিএমের জন্য পর্ষদ সভার তারিখ পরে জানাবে কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি গার্মেন্টস এবং টেক্সটাইল বিভাগে সব যন্ত্রপাতির পরীক্ষা সম্পন্ন করেছে। এমনকি কোম্পানিটি পরীক্ষামূলক উৎপাদনও সম্পূর্ণ করেছে। কোম্পানিটি আশা করছে কোম্পানির বাল্ক উৎপাদন আসন্ন ঈদের পর শুরু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)